শীতকাল আমাদের কুলসুমরা



বাতাস ধীরে ধীরে নয় , খুব দ্রুততার সহিত ঠান্ডা থেকে ঠান্ডাতর হচ্ছে ।ঋতু পরিবর্তনের জানান দিচ্ছে প্রতিক্ষণে ।বার্তা দিচ্ছে তৈরী হতে , শীতকে উপভোগ করতে ।
ঋতুচক্রে শরতের বিদায় হলো মা দূর্গার বিসর্জনের সাথেই । আগমনীর গান গেয়ে এলো হেমন্ত । আবহাওয়া জানান দিচ্ছে শীত আসছে , খুব দ্রুতই আসছে - এই নাতিশীতষ্ণ বাংলাদেশে ।
শহুরে বিলাসিত জীবনে শীত মানেই এক অন্যরকম আমেজ । ভ্রমণ , আড্ডা , ফ্যাস্টিভ্যাল , কনসার্ট কতনা আয়োজন ।এক স্বর্গীয় ছোঁয়ার আভাস নিয়ে আসে শীতকাল ।
শীতকাল এখনো অনেকটাই দেরী । সবে সাজ-সজ্জার শুরু । তবে এবার একটু ভিন্ন মাত্রায় সেজে উঠছে ঋতুরাজের মুকুটহীন রাণীরুপে ।
কুলসুম বেগমের শনের ঘরের বেড়ার ফাঁক গুলো দিয়ে সূর্যকিরণের প্রবেশ যেন নতুন দিনের মঙ্গলবার্তা নিয়ে আসে । ইদানীং সেই কিরণ সংকির্ণ থেকে প্রবল সংকির্ণের পথে । হয়তো অচিরেই সেই বেড়ার ফাঁকটুকু দিয়ে সূর্যের সেই মঙ্গলবার্তার বাহক কিরণরশ্মি না এসে ইটভাটার ধোঁয়ার ন্যায় স্বতেজে শীতল কুয়াশাতে হীমের প্রবেশ ঘটবে ।
ঘড়ির কাটা এগারোর দাগ পেরোলেই আমাদের সকাল শুরু , শীতের সকাল । এই অবেলার সকালে সকালে মাংস-খিচুরি অথবা অলসতার জেরে অনলাইনে খাবার অর্ডার করে তা দিয়েই সকালের নাস্তা নামক ভুড়িভোজ চলে । কখনো অলিতে গলিতে বেড়ে ওঠা ছোট্ট ছুপরির দোকানের গরমপিঠা ; গ্রামীন পদ্ধতি বিলীন শহুরে কায়দায় তৈরী যা প্রায়শই আমাদের শহুরে লোকজনের সকালের নাস্তা মেনুতে থাকে । দুপুরে চাইনিজ ,রাতে নাম না জানা খাদ্য আইটেমে পূর্ণ সাথে কফি আড্ডা , মাঝরাতে পার্টি, একের পর এক কনসার্ট , লং ট্রিপ এরকম হরেক রকম চাঞ্চলতার সহিত কেটে যায় আমাদের শহুরে শীতের দিনগুলো ।
কাকডাকা ভোর , দূরে ফ্যানভাঙ্গা চরের ছোট্ট টিনের একচালা মসজিদ থেকে ব্যাটারির মাইক থেকে ভেসে আসে আযানের ধ্বনি কুলসুম বেগমের কানে । আর তখনই সকাল শুরু হয় কুলসুম বেগমদের ।
ভাপা পিঠা , পুলি পিঠা, খেঁজুরের রসের কতনা রসনা সাথে মাটির চুলার এক অনন্য কারিশ্মা ভিন্নতা এনে দেয় মিষ্টান্নগুলোর স্বাদে । কোনো কোনো সকালে রোদের মিষ্টি কিরণে ধবধবে সাদাভাতের গরম ধোঁয়া আর বেগুণ ভর্তা অন্যরকম খাদ্যবেঞ্জনায় পূর্ণ থাকে কুলসুমদের মেনুকার্ড । দুপুরে জিওল মাছের ঝোল , গরীবের ঘরে রাতে হাসের মাংস অন্যরকম এক তৃপ্তি এনে দেয় ।
জারি গান , পালা গানের আয়োজন কুলসুমদের মাঝরাত অবধি বিনোদনের খোরাক । সারাদিনের কায়িকশ্রেমের ক্লান্তির অবসান ঘটায় লোকীয় আয়োজন গুলো ।
অনেককাল আগে আমাদের শীত নিবারণে ছিলো সোয়েটার , ব্যান্ডের নানাবিধ গরম কাপর । এখন অবশ্য গৃহবন্দী জীবনে ওসব লাগে না । এয়ার কন্ডিশনারের দারুনে আমাদের নতুন করে ভাবা লাগে না শীতকে মোকাবেলা করা নিয়ে ।
কুলসুম বেগমরা হাহাকার করে একটি কম্বল পাবার আশায় , যেখানে স্বামী-সন্তান নিয়ে একটু খানি উষ্ণতা পাবে বলে ।
শীত শেষে আয়েসের জীবন ঘুচে যায় আমাদের শহরবাসীর জীবন থেকে । আবারো অপেক্ষা করা লাগে আগামী বছরের এ সময় অবধি । কিন্তু কুলসুম বেগমদের ? না , ওদের আয়েসী জীবনে অপেক্ষা নামক কোনো বালাই নাই । ওরা দারিদ্রতাকে জয় করতে শিখেছে , শিখেছে প্রকৃতিকে উপভোগ করতে । ওরা জানে বেঁচে থাকার মানে । বাস্তবে ওরাই জীবনযুদ্ধে সফল এক একটি গল্প ।

COMMENTS

বর্ণপ্রপাতে সৃজনশীল অপ্রকাশিত ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ, রচনা, উপন্যাস, ইতিহাস-ঐতিহ্য, গ্রন্থ আলোচনাসহ সাহিত্যের যে কোন শাখায় লেখা জমা দিতে পারবেন। লেখা জমা দেওয়ার ১৫ দিনে প্রকাশিত না হলে বুঝে নিবেন আপনার লেখাটি মনোনীত হয়নি। তখন অন্য কোথাও পাঠাতে পারবেন। নিয়মিতও লিখতে পারেন বর্ণপ্রপাতে। তাই দেরি কেন পাঠিয়ে দেন নিচের ইমেইলে
authorsbangla@gmail.com

নাম

গল্প,1,গ্রন্থ আলোচনা,2,ছড়া-কবিতা,3,মোঃ সাজেদুল করিম সুজন,1,শুভ মিস্ত্রী,3,সুরঞ্জন মজুমদার,2,Buiness,1,
ltr
item
Author 365: শীতকাল আমাদের কুলসুমরা
শীতকাল আমাদের কুলসুমরা
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjASGgVnbb2ExiJIdqEDm3mBlzdzv2QfrBKQDBTDgEoFA9J4bk5O2HRyPqJ6oGMPh5J32ywi908c5bT0aD3Ay1iezSQ7ll5xhuz4QJic4SQqGNSETHtM6ALjKCwFC09qfFF-6f8VSEoZi4/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjASGgVnbb2ExiJIdqEDm3mBlzdzv2QfrBKQDBTDgEoFA9J4bk5O2HRyPqJ6oGMPh5J32ywi908c5bT0aD3Ay1iezSQ7ll5xhuz4QJic4SQqGNSETHtM6ALjKCwFC09qfFF-6f8VSEoZi4/s72-c/
Author 365
https://author365.blogspot.com/2021/01/blog-post.html
https://author365.blogspot.com/
https://author365.blogspot.com/
https://author365.blogspot.com/2021/01/blog-post.html
true
5358180088553965463
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy