বইয়ের ধরণ: হরর ফিকশন
লেখক: আহমেদ ফারুক
>> ভূত ছাড়া ভূতের গল্প বাংলা সাহিত্যে আছে বলে আমার জানা নেই। কথাসাহিত্যিক আহমেদ ফারুক সেই দুঃসাহস করেছেন। তার লেখা হরর ফিকশন ’বিষপুরুষ’ বাংলা সাহিত্যের জন্য এক অসাধারন উপহার এবং হরর ফিকশন প্রেমীদের জন্য অবশ্য পাঠ্য।
লেখকের লেখার ভঙ্গি অসাধারণ সুন্দর। আপনি যতখানি ভাবছেন তার থেকেও একটু বেশি ভালো।
একটা ব্যাপার খুব ভালো লেগেছে, বেশির ভাগ হরর গল্পে ভুত ব্যপারটা খুব আজগুবি ভাবে উঠে আসে। যদিও ভূত ব্যাপারটাই খুব আজগুবি। এই গল্পে পিশাচকে আজগুবি লাগেনি। এমন কি স্বয়ং ইবলিস শয়তানের উপস্থিতিও আজগুবি লাগে নি। এটা লেখকের কারিসমা বলাই যেতে পারে।
অবন নামের একটি ছেলে বাবার খুনের প্রতিশোধ নিতে শুরু করেন বিষ পুরুষ হওয়ার যাত্রা। কারণ বিষ পুরুষরা হয় অমর।
আপনি হয়তো ইতিহাসে বিষকন্যার কথা শুনেছেন? কিন্তু এই বইয়ে দেখবেন ‘বিষপুরুষ’কে। বিষপুরুষ হওয়ার জন্য অবনকে করতে হয় কঠিন সাধনা। নিজেকে আগে তৈরী করেন পিশাচ রুপে। তিনি এই যুগে তৈরী করেন এক বিষকন্যাকেও। ক
বিষপুরুষের খুন করার প্রতিটি পদ্ধতি দুর্দান্ত। জীবনে বহুবার শুনেছেন মেরে কুত্তাকে দিয়ে খাওয়াব। বিষপুরুষে সেটা সফল ভাবে পেরেছেন। আপনি এটা পড়তে পড়তে বিস্মিত হবেন।
গল্পে প্রেম, বিয়ে,একশন সবই আছে। কোন পাঠকই হতাশ হবেন না আশা করছি।
ডুগি স্যার, মন্ত্রি আনোয়ার পাশা এবং তিশা দারুন এই ক্যারেক্টগুলো। মনে হয় চেনা কোন চরিত্র। আমার তাদের কথা আরো জানতে ইচ্ছে করে। অবনের বাবা মানুষটা খারাপ না ভালো বুঝতে পারলাম না। তবে তার মৃত্যুতে খারাপ লাগছে।
আমার পিশাচ হতে ইচ্ছে করে আবার ডুগি স্যারও হত ইচ্ছে করে।
গল্প সংক্ষেপ : অবন নামের একটি ছেলে বাবার খুনের প্রতিশোধ নিতে হতে চায় পূর্ণাঙ্গ ‘বিষ পুরুষ’। তাই সে যাত্রা শুরু করে কালোজাদুর অলৌকিক ভুবনে। এখান সে পায় বিষপুরুষ হওয়ার মন্ত্র এবং কৌশল। বিষপুরুষ মানে অমর হওয়ার নেশায় পাঠ করতে থাকে একের পর এক পিশাচমন্ত্র, রাতের পর রাত থাকে ভাঙ্গা কবরের মধ্যে। খেতে থাকে বিচ্ছুর বিষ, টিকটিকি, মৃত কাক, হুতুম পেঁচা এবং মানুষের রক্ত। অনেক কৌশলে তৈরী করেন একজন বিষকন্যা। বিষপুরুষ হওয়ার জন্য সব শেষ খেতে হবে তার রক্ত।
অভিনব সব কায়দায় একের পর এক খুন করেন অবন। প্রতিশোধ নেয় বাবার খুনের। হয়ে ওঠে পুর্ণাঙ্গ পিশাচ। স্বয়ং ইবলিশ শয়তান চলে আসে অবনের কাছে। এতো চেষ্টার পরে কি অবন হতে পেরেছিল পুর্ণাঙ্গ বিষ পুরুষ...?
COMMENTS