ঘুট ঘুটে অন্ধকার রাত
আর রমণীর চিৎকার,
বর্বর চির উন্মাদ পশু
দেহভোগে পায় অমৃতস্বাদ ।
.
কত নারীর রক্তে ভাসিল
কাপুরুষের কাম দন্ড ,
ভালোবাসার মানুষটিও আজ
কামসাধনার ভক্ত ।
.
স্বেচ্ছায়-অনিচ্ছায় শুধু
মেয়েরাই করে ত্যাগ ,
পুরুষ জাতি , কামাগ্রহী
কামেই প্রশান্তি ।
.
উন্মাদ বর্বর পশু
নাই কভু দয়া মায়া ,
হোক সে যত বোনের মতো
হোক না নিজ মাতা ।
.
বিবেক মোদের ক্ষান্ত ওরে
নিশ্চুপ দর্শনার্থী,
নারীকেই আমরা দেবী মানি ,
রাতে সে কামনাদাসী ।
.
দিনে ভালোবেসে যে পুরুষে
রাতে বিছানায় ডাকে ,
ভোর হতেই সেই পুরুষে
মাগি বলে নারীকে ।
.
অযাচিত সংসারে মোরা
কামনার স্বাদে মত্ত,
বিহীন মোদের মানসিকতা
ভুলপ্রায় দেহতত্ত্ব ।
.
দেহতত্ত্বের বিধান মোরা
ক'জনে বা জানি ,
জানিয়া ক'জন মানি ওরে
চোখে দেখিলে নারী ।
.
চক্ষু মোদের ছলনাময়ী
মনে কামনার আভাস ,
আমি তো পুরুষ , কামনার দাস
রইবো কিভাবে উপোস ?
COMMENTS