ধরণ: রোমান্টিক মোটিভেশনাল উপন্যাস
প্রকাশনী: অনন্যা
প্রকাশক: মনিরুল হক
প্রচ্ছদ: ধ্রুব এষ
জনপ্রিয় রম্য লেখক
আসিফ মেহদী
স্যারের লেখা উপন্যাস 'বধির নিরবধি' উপন্যাসটা শেষ করলাম। যদিও অনেক আগেই পড়া শেষ করেছি কিন্তু অলসতার কারণে রিভিউ লেখা হয়ে ওঠেনি। আজ সেই অলসতাকে ঝেড়ে ফেলে লিখতে বসে গেলাম।বধির নিরবধি মূলত এক মোটিভেশনাল বই। বইয়ে লেখক জীবনের কিছু জটিলতা ও এর সমাধান খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। তবে প্রথমদিকে পড়ে মনে হচ্ছিল যেন বইটা থ্রিলারধর্মী। পরবর্তীতে ধীরে ধীরে এর বিষয়বস্তু পরিষ্কার হয়। এতেই লেখক ক্ষান্ত হননি। শেষের অংশে পাঠকদের তৃপ্তির জন্য রোমান্টিকতার এক চমক একে দিয়েছেন তিনি। আর এই চমকটা ছিল ৫০ বছরের অপেক্ষমাণ এক চিঠি।
উপন্যাসের প্রধাণ চরিত্রসমূহ - ইনা, শওকত সাহেব এবং ইনোভেটর ইনো ভাই। এছাড়াও রয়েছে রনি, রুহান, তাহমিদ প্রভৃতি। বয়স্ক শওকত সাহেব নাতনি ইনাকে নিজের সবথেকে গোগন একটি কাজের দায়িত্ব দেয়। কাহিনীর শুরু এবং শেষ ঘটে ইনার এই গোপন অভিযানের মাধ্যমে। আরও রয়েছে ইনো ভাইয়ের কিছু মোটিভেশনাল উক্তি যা রনি এবং রুহানের জীবনের জটিলতা দূর করতে সাহায্য করে। রনির ব্যক্তিগত হতাশা, গোবেচারা রুহানের পারিবারিক সমস্যা দূর করতে ইনো ভাইয়ের মোটিভেশনাল সমাধানগুলো বেশ কার্যকরী প্রভাব ফেলে। এসব হয়তো বাস্তব জীবনেও অত্যন্ত কার্যকর। শওকত সাহেবের যৌবনকালীন কিছু রহস্যময় ঘটনাবলী উপন্যাসটিকে আরও আকর্ষণীয় করেছে।
পুরো গল্পে সবথেকে আকর্ষণীয় ছিল শেষদিকের ইনা এবং তাহমিদের কাটানো সময়গুলি। ইনার মধ্যে স্বাভাবিকভাবেই নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তোলার খেয়াল রয়েছে। তবে তাহমিদকে প্রথম দিকে সাধারণ ভাবলেও তার কাজকর্ম প্রমাণ করে দেয় সে দারুণ এক ব্যক্তি। ইনা নামের আসল রহস্য উন্মোচন করে দ্বিতীয়বার তাহমিদ সেটা প্রমাণ করে দেয়। আর সবশেষে শওকত সাহেবের লেখা একটি চিঠির মাধ্যমে উপন্যাসের সমাপ্তি ঘটে, যে চিঠিটাই ছিল এই উপন্যাসের মূল ভিত্তি। চিঠির কথাগুলো নিঃসন্দেহে চমকপ্রদ পাঠকের জন্য। অতএব পাঠক এই চমকপ্রদ ঘটনাবলী জানতে পড়তে পারেন অসাধারণ এই উপন্যাসটি।
ব্যক্তিগত রেটিং- ৯/১০ ( রেটিং দেওয়ার দুঃসাহস করে ফেললাম
)
COMMENTS