এই মন্থর হয়ে আসা জীবনটাকে ছুটি দিতে চাই
যখন রসায়নশাস্ত্রে আমি আনাড়ি
তখনই তোমার কবিতার উপমা হতে চাই...!
তুমিই তো-
একদিন বলেছিলে প্রিয়, দেখো
আমি বর্ষার কদমফুল হবো
যার গন্ধে মো-মো করবো তোমার বিকেল বেলার উঠোন..!
ভালোবেসেছিলাম নাম না জানা কোনো এক আগুন্তুক কে
নির্বাক ছিলাম সেদিন, আর আজও
আজ আবারও সমুদ্রের তীরে
খুঁজে পেলাম উপচানো জলের খতিয়ান
আমি প্রেম বলতে শূন্যতাকেই বুঝি
আর অন্ধকারে,উপন্যাসের শেষের পাতায় প্রেমের পায়রা খুঁজি
অনেকদিন আকাশের পায়রাগুলোকে দেখি না
পায়রাগুলোই আমাকে দেখে
বলতে পারো...?
কোনদিন ফিরে পাবো তোমার চাঁদ ডুবানো ভোর
ফিরে পাবো সেই কবিতা লেখার প্রহর..!
অতঃপর, কোনো এক গোধুলি বেলায়
কার্লমাক্সের মতো সপ্নচারী হয়ে
বলতে ইচ্ছে হয় "চলো অব্যক্ত প্রেমের ভাষা হই"
COMMENTS