তোকে যে কতটা ভালবাসি সে কথাটা আবারো বলতে ইচ্ছে হয়,
কিন্তু পরক্ষণেই নিজের বিবেক জাগ্রত হয়ে আমাকে কানে কানে বলে তুই আর কতোটা নির্লজ্জতার পরিচয় দিবি?
ঠিক তখনি আমি থমকে যাই।
মৃত্যু হয় আমার ভাসমান ইচ্ছে গুলোর।
আমি তোর ভালোবাসার কাঙ্গাল ছিলাম।
চেয়ে ছিলাম একমুঠো ভালবাসা।
দেখেছিলাম সুখের স্বপ্ন।
অনুভবে সাজিয়ে ছিলাম সংসার।
ভাবনার দেশে পাড়ি দিয়ে শীতল করেছিলাম বক্ষ।
কিন্তু কখনো ভাবিনি ভেঙে খানখান হয়ে যাবে হৃদয়ে জমিয়ে রাখা সে স্বপ্ন।
তোর কিছু কথা,আর ইশারা ইঙ্গিতে ভালোবাসা এ বুকে ঘর বেঁধেছিল।
কিন্তু মিথ্যে ভালোবাসার স্বপ্নে আমি যে বিভোর ছিলাম তখনো বুঝে উঠতে পারিনি।
তোকে নিয়ে কল্পনার রাজ্যে বোকার মত ঘুরে ফিরে আসতাম বারবার।
পাগলের মত ছুটতাম তোর পিছু।
ভাবতাম তুই শুধুই আমার।
বোঝার চেষ্টা করিনি তুই অন্য কারোর।
আজ বোঝার পরেও তোর থেকে নিজেকে মুক্ত করতে পারিনি।
পারবই বা কি করে, তোকে যে বড্ড বেশি ভালোবাসি।

COMMENTS